বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভালোবাসা দিবসের দিনে বাউয়েট ছাত্রের ঝুলন্ত লাশ

নাটোর জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার

নাটোরের বাগাতিপাড়ায় তাহমিদ হাসান নাসিম (২১) নামে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার সন্ধ্যার দিকে বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত তাহমিদ হাসান নাসিম রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ডাঙাপাড়া (জিউপাড়া) গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বাউয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তাহমিদ হাসান নাসিম প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু।
তাহমিদ হাসান নাসিম প্রায় এক বছর আগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হন। তিনি বাউয়েট ক্যাম্পাসের বড়াল হলের ৩১৫নং রুমে থাকতেন। বুধবার সন্ধ্যায় নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
সহপাঠীরা জানান, তারা তাকে দেখতে না পেয়ে রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু নাসিমের কোনো সাড়া না পেয়ে তারা পেছনের জানালায় উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। পরে ক্যাম্পাসের ছাত্র ও শিক্ষকরা মিলে রুমের দরজা ভেঙে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories