মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

হালুয়াঘাটে ডিজেলের দোকানে আগুন,পুড়ে ছাই দু-দোকান

সমীর সরকার, হালুয়াঘাট
  • আপলোডের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট গো-হাটা বাজার পৌর মেয়রের বাসা সংলগ্ন ডিজেলের দোকানে আগুন লেগে ডিজেলে দোকানসহ অপর একটি মটর সাইকেলের গ্যারেজ পুড়ে ছাঁই হয়ে গেছে।
জানা যায়, ১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর ২ টায় ডিজেলের দোকানে আগুনের সূত্রপাত ঘটে,মূহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়,দোকানে জালানি পদার্থ থাকায় আগুন দোকানে ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় সাধারণ মানুষ কাছে যেতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে থানা পুলিশ, পৌর কাউন্সিলরদ্বয় ও স্থানীয় সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আশেপাশে পর্যাপ্ত পানি বা পুকুর না থাকায় ফায়ার সার্ভিসের লোকজনকে চরম দূর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে পৌর মেয়র খায়রুল আলম ভূইয়াঁ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি হালুয়াঘাট পৌর মেয়রের বাসার সামনে এবং একটি গুরুত্বপূর্ণ জায়গা,বাজার সংগ্লন রাস্তার পাশে হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।একেতো লাইসেন্স বিহীন ডিজেল ব্যবসা তার উপর একই স্থানে দুটি ডিজেলের দোকানের অনুমোদন পৌর কর্তৃপক্ষ কিভাবে দিলেন তা কারো বোধগম্য নয়। এলাকাবাসী এ নিয়ে শংকিত। এদেরকে বাজার থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যাবসা করার সুযোগ করে দেয়ার দাবীও করেন স্থানীয়রা। সেই সাথে হালুয়াঘাটে অনুমোদন যত্রতত্র জালানি তেলের নিয়ন্ত্রণ জরুরী। একটি বিশেষ সূত্র জানায়, ডিজেলের দোকানে নিয়ম অনুযায়ী অগ্নি নির্ভাপক সরঞ্জাম নেই। এমনকি রাস্তার উপর ঝুঁকিপূর্ণ ভাবে রাখা হয় তেল ও ডিজেল অকটেনের ড্রাম রাখা হয়। ফলে প্রায় হালুয়াঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যাপারে পৌর মেয়র, স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা হালুয়াঘাট পৌরবাসীর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories