শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

রাজশাহীতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১০০ বার

রাজশাহীতে লকডাউন প্রত্যাহার করে স্বাস্থবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর আরডিএ মার্কেটের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করে।  

এ সময় ব্যবসায়ীরা জানান, করোনার কারণে এর আগেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিলো। পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। সে সময় ব্যবসা চালু হওয়ার পরে তারা কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিতে পারতেন। কিন্তু আবারও করোনার মহামারী প্রকট হওয়ায় রাজশাহী নগরীতে লকডাউন শুরু হয়। এরপর এক সপ্তাহ থেকে সারাদেশব্যাপী আবারও কঠোর লকডাউন শুরু হয়েছে। কয়েক সপ্তাহ থেকে তারা দোকানপাট বন্ধ রেখেছেন। এখন দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে পারছেন না। তাই লকডাউন প্রত্যাহার করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে তারা ব্যবসা করতে চান।  এ সময় বিক্ষোভে নেতৃত্ব দেন বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ব্যবসায়ী ঐক্য পরিষদ রাজশাহীর সভাপতি হারুনুর রশিদ, ব্যবসায়ী নেতা ফরিদ মামুদ হাসান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories