সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা তানজিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার তানজিম মুনতাকা সর্বা। তানজিমের এমন সাফল্যে তারা বাবা-মা ও এলাকার স্বজনদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
১০০ নম্বরের ১ ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে তানজিম সর্বা সর্বোচ্চ ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
তানজিম মুনতাকা সর্বা কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বেথইর গ্রামের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান (সবুজ) ও গৃহিনী চায়না বেগমের বড় মেয়ে।
২ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি রাজধানীর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন।
তানজিমের পরিবার জানায়, বড় মেয়ের এমন সাফল্যে আমরা খুবই গর্বিত। দোয়া করি আমাদের মেয়ে যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয়। মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতে পারে। তার জন্য সবাই দোয়া করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories