রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

আখেরী মোনাজাত উপলক্ষে মধ্যরাত থেকে বন্ধ থাকবে যে সকল সড়ক

শিমু আক্তার
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৯ বার

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে টঙ্গী ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার (১০ফেব্রুয়ারী) ইজতেমা ময়দানে গাজীপুর মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষে এ তথ্য জানিয়েছেন জিএমপি কমিশনার মো. মাহবুব আলম।
জিএমপি কমিশনার জানান, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোডসহ আশপাশের এলাকার মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগরা বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ি হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগরা বাইপাস দিয়ে ৩০০ ফুট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এ সময় এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি চলতে দেওয়া হবে না। তবে ইজতেমা সংশ্লিষ্ট সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
আখেরি মোনাজাত শেষে মুসল্লিদের ভোগান্তি দূর করতে যানবাহনে অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কমিশনার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories