রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় পর্বের আজ আখেরি মোনাজাত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার

দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভীর আমবয়ানের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। হালকা বাতাস আর শীতের আমেজে জিকির আসকারের মাধ্যমে চলছে বয়ান।
রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ২০২৪ এর দ্বিতীয় পর্বের বিশ^ ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভীর।
এদিকে শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করেন মাওলানা আব্দুল আজিম (ভারত), জোহরের পর বয়ান করেন মাওলানা শরিফ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়াান করেন মাওলানা ওসমান (পাকিস্থান), বাংলা তরজমা করেন মাওলানা আজিমউদ্দিন। মাগরিবের পর বয়ান করেন মুফতি ইয়াাকুব (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা মনির বিন ইউসুফ।
ইজতেমা আয়োজকদের তালিকা অনুযায়ী রোববার ফজরের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলায় তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পর-পরই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করার কথা মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত), বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু: টঙ্গীর কহর দরিয়া তুরাগ নদের তীরে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে।
এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৭ মুসল্লির মৃত্যু হলো। এর মধ্যে ইজতেমা ময়দানে ৬ জন এবং ময়দানে আসার পথে ১ মুসল্লি মারা যান।
জানা যায়, শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান ঢাকা জেলার বংশাল থানার বাবু বাজার এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে মুনতাজ উদ্দিন(৭৮)। তার খিত্তা নম্বর ছিল ১১, খুঁটি নম্বর ছিল ৫৬০৭। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories