শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে-মাহমুদুল হক সায়েম এমপি

সমীর সরকার হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ বার

৯ ফেব্রুয়ারী দৈনিক যুগান্তর এর পঁচিশে যুগান্তর এর প্রতিষ্ঠান বার্ষিকী উদযাপন উপলক্ষে হালুয়াঘাট জয়ীতা মার্কেটে চত্বরে রাত ৮.৩০ মিনিটে হালুয়াঘাট স্বজন সমাবেশ এর আয়োজনে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর এর হালুয়াঘাট প্রতিনিধি হাতেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হক সায়েম, এমপি, মাননীয় ময়মনসিংহ-১, (হালুয়াঘাট – ধোবাউড়া)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ও হালুয়াঘাট আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঞা, মিসেস ঝর্ণা ঘোষ,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) উপজেলা পরিষদ, মাহাবুব রহমান, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার ধর, হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ, স্বজন উপদেষ্টা রেজাউল করিম,অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, আব্দুল মোতালেব, সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ,সহ সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ। প্রধান অতিথি মাহমুদুল হক সায়েম বলেন আমি মনে করি সাংবাদিকরা সমাজের যেমন দর্পণ রাষ্ট্রের ও একটি স্তম্ভ, এখানে তাদের মাধ্যমে দেশের সমাজে এবং আমরা যারা রাজনীতি করি তাদের ত্রুটি গুলো যেমন তুলে ধরতে হবে, তেমনি ভাল কাজ গুলি তুলে ধরে উৎসাহিত করতে হবে।পাশাপাশি তিনি অনুরোধ করেন হালুয়াঘাটে বৈধ ও প্রকৃত সাংবাদিকরা সাংবাদিকতা করবে তবেই তাদের মাঝ থেকে সমাজ রাষ্ট্র কিছু পাবে। প্রেসক্লাব উন্নয়নের দাবী গুলি তিনি মনে নিয়ে বলেন প্রেসক্লাব উন্নয়নে যা করা দরকার মেয়র মহোদয়কে নিয়ে তা করা হবে।সাংবাদিক ও নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেন। মেয়র খায়রুল আলম ভূঞা বলেন সাংবাদিকরা শুধু নেতাদের আলোকিত করবে যেমন, তেমনি তাদের লেখনির মাধ্যমে সমাজকে ও আলোকিত করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বজন সমাবেশের সম্পাদক শাহাবুদ্দীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories