সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় এমপি সাকিব আল হাসান ও ড,বীরেন শিকদারকে সংবর্ধনা প্রদান

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার

মাগুরা-১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদারকে আনুষ্ঠানিক ভাবে মাগুরা জেলা আওয়ামী লীগের সকল ইউনিট, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে, এ সংবর্ধনা দেওয়া হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি আ,ফ,ম,আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, মৎস্যজীবী লীগসহ-শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত ২ জন সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাছের বাবলু, যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমাানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories