শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

টঙ্গীতে পরিবহন সংকট মুসল্লীদের দূর্ভোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার

টঙ্গীতে বিশ্ব ইজতেমার আখেরী শেষ হওয়ার পর পরই পরিবহন সংকট দেখা দেয়ায় এবং পরিবহন কর্তৃপক্ষ মুসল্লীদের কাজ থেকে দ্বিগুন ভাড়া আদায় করায় চরম দূর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন ইজতেমায় আগত মুসল্লীরা।
টঙ্গী স্টেশন রোড, আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায়, আন্তজেলা পরিবহনের যাত্রীবাহী বাসগুলোর মালিক ও কর্মচারীদের যোগসাজশে মুসল্লীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করছে, এ নিয়ে পরিবহন শ্রমিক কর্মচারীদের প্রায় প্রতিটি কাউন্টারে মনোমালিন্য ও হাতাহাতির ঘটনাও ঘটতে দেখা গেছে। টঙ্গীর স্টেশন রোডে লাব্বিব পরিবহনের বাসে দ্বিগুন ভাড়া এবং দেরীতে বাস ছাড়ার প্রতিবাদ করায় এক মুসল্লীকে মারধর করে পরিবহনটির এক শ্রমিক। এঘটনাকে কেন্দ্র করে মুসল্লীরা জোটবদ্ধ হয়ে লাব্বিব পরিবহনের কাউন্টারে হামলা চালালে টহলরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের মধ্যে বিষয়টি সমাধান করে দেন।
এ বিষয়ে বি-বাড়িয়া, নরসিংদী , হবিগঞ্জ, ভৈরবগামী মুসল্লীরা জানান,বাস সংকট দেখিয়ে দেড়শ টাকার ভাড়া ৩শ টাকা নিচ্ছে পরিবহনগুলো, প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করলেই উল্টো মুসল্লীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বিশেষ করে স্টেশন রোডের বাস কাউন্টারগুলোতে এসব করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত যাত্রী থাকায় পরিবহন কর্তৃপক্ষ যাত্রীদের মানুষ ভাবছে না, এটা ঠিক না, আল্লাহ এগুলোর বিচার করবেন।
নাম প্রকাশ না করার শর্তে লাব্বিব পরিবহনের শ্রমিক বলেন, সারা বছর পরিবহন গুলো তেমন ব্যবসা করতে পারেন না, আমাদেরও আয় রোজগার কম হয়, বছরে দুটি ঈদ আর ইজতেমায় মালিকপক্ষ ও আমরা কটা টাকা রোজগার করতে পারি, বিশ পঞ্চাশ টাকা বেশী নেয়ার মূল কারণ হচ্ছে যানজট, যাটজটে তেল গ্যাস বেশি খরচ হয়, সময় নস্ট হয়, দু-ঘন্টার রাস্তা ৪ঘন্টায় যেতে হয়।
বি-বি-বাড়িয়া, রোডের উত্তরা পরিবহনের মালিকপক্ষ ওই শ্রমিকের সুরে সুর মিলিয়ে একই কথা বলেন।
এদিগে রাত নয়টা পর্যন্ত টঙ্গী টু ঢাকা, টঙ্গী টু ময়মনসিংহ অঞ্চল রোড, টঙ্গী টু সিলেট অঞ্চল রোডে যানবাহন সংকট, যানজট এবং প্রায় প্রতিটি পরিবনেরঅবস্থা দৃশ্যমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories