সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

মহম্মদপুরে কলমধারী ওয়াপদা খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৪ বার

মাগুরা মহম্মদপুরে রাজাপুর ইউনিয়নের কলমধারী গ্রামের ওয়াপদা খালের উপর সেতুটি পিয়ার ক্যাপ ভেঙ্গে যানবাহন চলাচলে বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সেতুটির বিভিন্ন স্থানের রেলিং ভেঙ্গে লোহার রড দেখা যাচ্ছে। সেতুর পিয়ার ক্যাপ ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছ।দুর্ঘটনা এড়াতে সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করে সেতুর প্রবেশ পথে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রকৌশলী এলজিইডি মহম্মদপুর অফিসের পক্ষ থেকে। এছাড়া সর্বসাধারণকে বিকল্প রাস্তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় রাজাপুর ইউনিয়নের বড় কলমধারী গ্রামের বাসিন্দা মোঃকরিম খান জানান,,১৯৯১সনে সেতুটি নির্মাণ করা হয়েছিল।গত তিন মাস হলো সেতুটি ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৮ থেকে ১০টি গ্রামের মানুষের যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সেতুটি নতুন করে নির্মাণের দাবী জানান তিনি।সেতুর দুই পাশে প্রবেশপথে বর্তমানে
মাটির দিয়ে উচু করে ভারী যানবাহন চলাচল বন্ধ করা
রাখা হয়েছে।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এলজিইডির দুজন পাহারাদার ভারী যানবাহন ঠেকাতে ডিউটি করছে।এই সেতুর উপর দিয়ে পার হয়ে অতি সহজে উপজেলা সদর বিভিন্ন দপ্তরে,জেলার সদরে যাওয়ার গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছানো যায় এবং ধোয়াইলমোড়,কানুটিয়া মোড়,রাজাপুর,বালিদিয়া,নহাটা,বিনোদপুর,বিভিন্ন ইউনিয়ন যাওয়া যায়। অনেক ভারী যানবাহন সেতুর উপর দিয়ে চলাচল করে থাকে।সেতুটি ঝুঁকিপূর্ণ থাকায় বিকল্প পথ ব্যবহার করে অনেক ঘুরে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষের। ৪নং-রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃশাকিরুল ইসলাম বলেন,,অতি দ্রুত ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করে জনগণের চলাচলের উপযোগী করে তোলার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। এবিষয়ে মোহাম্মদ সাদ্দাম হোসাইন উপজেলা প্রকৌশলী এলজিইডি মহম্মদপুর অফিস তিনি জানান,,সেতুটি টি পিয়ার ক্যাপ ভেঙ্গে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থা দেখা দেওয়ায় দুমাস সরকারি ভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই সেতুর সকল তথ্য এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠিয়েছি প্রশাসনিক ভাবে অনুমোদন দিলে সেতুটির কাজ করা সম্ভব হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories