সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

বিশ্ব ইজতেমা শুরুর আগেই ৩ মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ বার

বিশ্ব ইজতেমা শুর হওয়ার আগেই তিন মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে তৃতীয় ব্যক্তি মারা যান। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহাঙ্গীর আলম সংবাদটি নিশ্চিত করেন।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ইজতেমা ময়দানে হঠাৎ বমি হলে অসুস্থ হন আব্দুস সাত্তার (৭০)।
তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুমরি বাজার গ্রামের আবুল হোসেনের ছেলে।
এর আগে বুধবার ইজতেমায় এসে ও আসার পথে দুই মুসল্লি অসুস্থ হয়ে মারা গেছেন। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া।
তাদের টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories