মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের মালোপাড়ায় প্রশান্ত বিশ্বাস (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে।জানাগেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশান্ত বিশ্বাস নিজ বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে শুক্রবার সকালে পুনরায় তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে তার পরিবার জানতে পারে পানিঘাটা মালোপাড়ার মাঠের মধ্যে ভগিরতের পতিত জমিতে ফুরাডান বিষ স্পিডের সাথে মিশিয়ে পান করে আত্মহত্যা করে। এবং পুলিশকে জানালে নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে তাকে ডাক্তার দেখালে কিছুদিন ভাল থাকতো পুনরায় ভারসাম্যহীন ভাবে ঘোরাফেরা করে বেড়াতো। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম বলেন,, প্রশান্ত বিশ্বাস প্রায় দুই তিন বছর ধরে মানসিক ভারসাম্যহীন ভাবে এলাকায় ঘোরাফেরা করতো। সে বিষপানে আত্মহত্যা করেছে। কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply