মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ বার

মানবতার জন্য জীবন নামের সামাজিক সংগঠনের পক্ষ থেকে মাগুরায় শতাধিক অসচ্ছল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ২৬ জানুয়ারি সকালে স্থানীয় পশু হাসপাতালে মাঠ প্রাঙ্গণে মানবতার জন্য জীবন সংগঠনের সভাপতি উজ্জ্বল শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীম খান। মানবতার জন্য জীবন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন ঘোষ জয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, এ্যাডঃ কাজী সিরাজ মিহির প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম কর্মী হিরা বসু, বিশ্বজিত বিশ্বাস, উজ্জ্বল বসু, রিপন ঘোষ, দেব দুলাল শিকদার সান্টু, প্রসেনজিৎ সিংহ, দ্বীপ বিশ্বাস, বাঁধন রায় সহ অন্যরা।
সংগঠনের সভাপতি উজ্জ্বল শিকদার বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা মানবতার জন্য জীবন সংগঠনের পক্ষ থেকে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্যারের সহযোগিতায় ও কিছু হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় শতাধিক দুঃস্থ মানুষকে কম্বল দিয়ে সহায়তা করলাম।সবাই যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে অসহায় মানুষ আর শীতে কষ্ট পাবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories