শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

হজ নিবন্ধনের সময়সীমা আরেক দফা বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ বার

তৃতীয় দফায় বাড়ানো হয়েছে হজ নিবন্ধনের সময়সীমা। এ দফায় হজ গমনেচ্ছুরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন। বুধবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এতে বলা হয়েছে, হজ যাত্রী ও এজেন্সির বিশেষ অনুরোধে হজের নিবন্ধন সময় বাড়ানো হয়েছে। যদিও হজচুক্তির আগেই সৌদি সরকারকে হাজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা রয়েছে।বাড়তি এই সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধনও করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধন করা হলে ২৯ ফেব্রুয়ারির মধ্যে বাকি টাকা পরিশোধ করেও চূড়ান্ত নিবন্ধন করা যাবে। অন্যথায় হজে যাওয়া যাবে না। প্রদত্ত অর্থও ফেরত দেয়া হবে না।
আজ সন্ধ্যা পর্যন্ত হজে যেতে সরকারিভাবে নিবন্ধন করেছেন তিন হাজার ৮০২ জন আর বেসরকারিভাবে ৪৯ হাজার ৩৭১ জন। চলতি বছর বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা রয়েছে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। চলতি বছরের হজে যেতে সরকারি-বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন শুরু হয় গত বছরের ১৫ নভেম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories