শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

পীরগঞ্জে এতিমখানায় দুম্বার গোস্ত বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৌদি আরব থেকে আসা ৫৬০ কেজি দুম্বার গোস্ত ৮৩টি মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এবং আনন্দ মার্ঘ সেবাশ্রমে বিতরণ করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে এসব গোস্তের প্যাকেট বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, উপজেলা টেকনেশিয়ান মনিরুজ্জামানসহ বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোডিং এবং আনন্দ মার্ঘের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, এ বছর সৌদি আরব থেকে ২৮টি কার্টুনে আসা ৫৬০ কেজি দুম্বার গোস্ত উপজেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, আবাসিক মাদ্রাসাসহ সেবাশ্রম আনন্দ মাঝে সুষম বন্টন করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories