শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে শিশুকে হত্যা, আসামি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৫২৪ বার

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর শিশু কন্যা মারিয়া কে অপহরণ করে এক প্রতিবেশী যুবক। অপহরণের পর মুক্তিপণ না পেয়ে শিশুটিকে হত্যা করে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-কমিশনার আবু তোরাব মো.শামসুর রহমান।
ঘটনা সূত্রে জানা যায়, নিহত শিশু মারিয়া আক্তার (৭) শেরপুরের সদর থানা পুলিশের নলবাইদ গ্রামের মনজুরুল ইসলামের মেয়ে। মারিয়া গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা এলাকার আব্দুল হালিমের বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতো এবং স্থানীয় চান্দনা প্রতিভা মডেল একাডেমি স্কুলে নার্সারিতে লেখাপড়া করতো।
ঘটনায় গ্রেপ্তারকৃত মো.জুয়েল (৩৯) বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। সে মারিয়াদের সঙ্গে একই মালিকের বাড়িতে ভাড়া থেকে পরিবহনের শ্রমিক হিসাবে কাজ করতো।
উপ-কমিশনার আবু তোরাব মো.শামসুর রহমান বলেন, গত ১৪ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মারিয়া আক্তার বাড়ি থেকে বের হয়ে খেলাধুলা করছিল।সন্ধ্যা হয়ে গেলেও বাসায় ফিরে না আসায় মারিয়ার মা-বাবা আশপাশের ভাড়াটিয়ার বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হন।পরের দিন রাত ৯টার দিকে তেলিপাড়া এলাকার একটি ঝোপঝাড়ের ভেতর শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে নিখোঁজ শিশুর মা-বাবা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করে।খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন।পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় জুয়েলকে সোমবার রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।উপ- আরও বলেন, নিহত শিশুর বাবার কাছ থেকে বেশ কিছুদিন আগে জুয়েল ৬০ হাজার টাকা ধার নেন।সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডার ও ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। এছাড়া তাদের মধ্যে নানা বিষয় নিয়ে পূর্বশত্রুতাও ছিল। ওই ঘটার জের ধরে শিশু মারিয়াকে অপহরণ করে তার বাবার কাছে ২৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। সেই টাকা পেয়ে জুয়েল শিশু মারিয়াকে তেলিপাড়া এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ গাছের পাতা দিয়ে ঢেকে রাখে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত উপ-কমিশনার খায়রুল আলম, সহকারী কমিশনার ফাহিম আজাদসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories