শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমবায় সমিতির পক্ষ থেকে গাজীপুর ২ আসনে নির্বাচিত এমপিকে শুভেচ্ছা বিনিময়

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২আসনে আলহাজ্ব জাহিদ আহসান রাসেল নৌকা মার্কা নিয়ে পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ায় টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমবায় সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো নৌকা উপহার এবং এমপির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমবায় সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে নোয়াগাও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এমপির বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান টিটুর নেতৃত্বে এবং সংগঠনের সাংগঠনিক ও টঙ্গী পূর্ব থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সোলাইমান মিয়ার ব্যবস্থাপনায় সংগঠনের ওয়ার্ড ও কেন্দ্রীয় কমিটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী ও সদস্যগন ফুল দিয়ে সাজানো নৌকাসহকারে মিছিল নিয়ে নোয়াগাও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এমপি’র বাসভবনে গিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২ আসনে আলহাজ্ব জাহিদ আহসান রাসেল,এমপি নৌকা মার্কা নিয়ে পঞ্চমবারের মতো বিজয়ী হওয়া এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে সেখানে মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় এবং সাবেক সফল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এবারসহ ৫ বারের সফল এমপি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমবায় সমিতির সদস্য ও নেতৃবৃন্দকে দীর্ঘসময় দিয়ে মুক্ত আলোচনায় মেতে উঠেন এবং সকলের খোজখবর নেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories