বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

বাগমারা উপজেলার জনসাধারণের পক্ষ থেকে নির্বাচিত এমপি-অধ্যক্ষ আবুল কালামকে শুভেচ্ছা প্রদান

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার

রাজশাহী-৪ বাগমারা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদকে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা গ্রাম অঞ্চল থেকে সকল পর্যায়ের জনসাধারণ ও কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক সংগঠন, মাদ্রাসা, কারিগরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবং যতো জনসাধারণ এসেছে ফুলের শুভেচ্ছা জানাতে,সবাইকে মিষ্টি বিতরণ করেছেন।
নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের বাড়ির পাশের মাঠে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা যায়, ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ এক লাখ সাত হাজার নয়শ তিরাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত বাগমারা উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে এসে ভিড় জমায়,এবং ইউনিয়নের জনসাধারণের পক্ষ হতে ফুলের মালা, ফুলের তোড়া, ফুল, মালার নৌকা নিয়ে নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা প্রদান করতে ব্যাপক আনন্দ ও উৎফুল্ল হয়ে আসতে দেখা গেছে।
শিক্ষকরা জানান, নবনির্বাচিত এমপি যেহেতু একজন অধ্যক্ষ সেজন্য উপজেলার শিক্ষক সমাজ অত্যান্ত গর্বিত। একজন শিক্ষক হয়ে এমপি মহোদয় শিক্ষকদের পাশে থাকবেন এমনটাই আশা করছেন শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার জানান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাচিত হওয়ায় আমরা খুবই আনন্দিত।
তাহেরপুর বিশ^বিদ্যালয় কলেজ এর অধ্যক্ষ জিয়াউদ্দিন টিপু বলেন, আমরা একজন অধ্যক্ষ কে এমপি হিসেবে পেয়ে গর্বিত। বাগমারা শিক্ষা বিস্তারে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে বলে আমরা আশা করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories