শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

সিরাজগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ওভারব্রিজ এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সলঙ্গা থানার ওসি এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্যেরাতে নারায়ণগঞ্জ থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বগুড়া যাওয়ার পথে উল্লেখিত স্থানে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং ট্রাক চালক ট্রাকটি দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করছিল। এ সময় মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে চালক ও হেলপার বালু দিয়ে আগুন নিভিয়ে ফেললেও ট্রাকের কেবিন পুড়ে গেছে। তবে ট্রাকের মালামালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ৯৯৯ এ ফোনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories