রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে নৌকা প্রার্থীকে অপহরণ চেষ্টা, আটক ১

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ বার

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে অপহরণ করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নুরুল ইসলাম প্রামাণিক (৪০) নামে এক কৃষক লীগ নেতাকে রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে পুলিশ।
নুরুল ইসলাম প্রামাণিক তাড়াশ উপজেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সাবেক আহ্বায়ক ও তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে ভূঁইয়াগাতী বাজার বাসস্ট্যান্ড এলাকায় নৌকা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ। এ সময় কৃষক লীগ নেতা নুরুল ইসলাম প্রামাণিক একটি মাইক্রোবাস নিয়ে সভাস্থলে উপস্থিত হন। তিনি ওয়াকিটকি হাতে এসে মঞ্চে উঠে নৌকা প্রার্থীকে ধমক দিয়ে বলেন, ওঠেন আপনি, কিসের এমপি হয়েছেন’। এরপরই তাকে টেনে-হিঁচড়ে মাইক্রোবাসে তোলার চেষ্টা করেন।
এ সময় নৌকা প্রার্থীর সঙ্গে থাকা নেতাকর্মীরা নুরুল ইসলাম প্রামাণিককে আটক করে পুলিশে সোপর্দ করে। তার কাছে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম উজ্জ্বলের লিফলেট পাওয়া গেছে।
এলাকাবাসী আরও জানায়, আটক নুরুল ইসলাম প্রামাণিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসন থেকে মুক্তিজোটের প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। পরে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘নুরুল ইসলাম প্রামাণিককে সলঙ্গা থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি নিজেকে তাড়াশ উপজেলার কৃষক লীগের সাবেক আহ্বায়ক বলে পরিচয় দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার মো. আরিফুর রহমান মণ্ডল বলেন, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে নৌকার প্রার্থী আব্দুল আজিজ বলেন, ঘটনাটি সম্পর্কে আমি এখনও বিস্তারিত জানি না। আমি গণসংযোগ নিয়ে ব্যস্ত আছি। পরে এ বিষয়ে কথা হবে।
তাড়াশ উপজেলা কৃষক লীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিন্টু বলেন, চলতি বছরের ২৩ মার্চ উপজেলা কৃষক লীগের কমিটি বিলুপ্ত হয়। ওই সময় নুরুল ইসলাম প্রামাণিক নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন। কিন্তু সে কমিটিও বাতিল হয়ে গেছে।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম উজ্জ্বল বলেন, লোকটিকে আমি যতদূর চিনি, তিনি একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। আমাকে ভালোবেসে আমার নির্বাচনী পোস্টার বা লিফলেট তার কাছে রেখে থাকতে পারে। এ জন্য তো আমি এ ঘটনায় দায়ী হতে পারি না। এ বিষয়ে পুলিশ আমাকে ফোন করেছিল। আমি তাদের স্পষ্ট বলে দিয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories