শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মাগুরায় বই বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার

মাগুরায় বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বছরের প্রথম দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব করা হয়েছে।
এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকার বছরের প্রথম দিনে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করে থাকে। জানাগেছে, মাগুরা জেলায় এ বছর প্রাথমিক পর্যায়ে ৪,৯০,১৩৬টি এবং মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ১১,৪০,০০০টি বই বিতরণ করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকদের মাঝেও আনন্দের সঞ্চার ঘটেছে।
এ সময় জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন মাগুরার চার উপজেলা মাগুরা সদর, শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর বই উৎসব সম্পন্ন হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories