বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাঁটা লাশ উদ্ধার ॥ জড়িত সন্দেহ আটক-২

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের নিহতের বাড়ির পাশে ইছামতি বিল ঢোক চান নামক বিলের মধ্য থেকে সবুজ মোল্লা( ৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের আপন দুই ভাইয়ের গলাকাঁটা লাশ উদ্ধার মহম্মদপুর থানা পুলিশ।
নিহত দুই ভাই উপজেলার পানিঘাটা গ্রামের মুঞ্জুর মোল্লার ছেলে।রোববার সকালে লাশ-২টি উদ্ধার মাগুরা মর্গে প্রেরণ করেছে পুলিশ। এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে পুলিশ মেহেদী হাসান বিপ্লব ও আসিফ শিকদার নামে দু-জনকে আটক করেছে।আটককৃতরা পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।জানাযায়,ঘটনার দিন রোববার সকালে স্থানীয় নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের ইছামতি বিলের ঢোক চান মাঠে গলাকাঁটা লাশটি দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে প্রতিবেশিদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ
হত্যাকান্ড ঘটতে পারে।

নিহত সবুজের স্ত্রী আলেয়া বেগম তার স্বামী ও দেবরকে নিশংসভাবে হত্যার বিচার দাবী করেন। স্থানীয়রা জানান,দুই ভাইকে গলা কেঁটে হত্যা করা হয়। এবং এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। সঠিক তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের চান প্রশাসনের নিকট।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, লাশ-২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দু-জনকে আটক হয়েছে।এঘটনার তদন্ত চলছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সংবাদ জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা পুলিশ সুপার মো.মশিউদ্দৌলা রেজা (পিপিএম বার).অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories