রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় বিজয়া পূনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার

মাগুরায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে বিজয়া পুনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাগুরার সাতদোহা ন্যাংটা বাবার আশ্রম প্রাঙ্গণে এ সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে শুভেচ্ছা বিনিময় করতে উপস্থিত হন বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান এ সময় তিনি আচরণ বিধি মেনে ভোট চাইলেন না সকলের আশীর্বাদ চাইলেন।
আরো উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.শ্রী বীরেন শিকদার। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, ক্রিকেটার সাকিব আল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ড,জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত,জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল প্রমূখ। এ সময় মাগুরার বিভিন্ন উপজেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের সকলকে শুভেচ্ছা জানান,
মাগুরা-১আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান,ও মাগুরা-২আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. শ্রী বীরেন শিকদার ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories