শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুররের গাছায় দারুল হেদায়া কওমী মাদ্রাসার ৬ ছাত্রকে যৌন নির্যাতন ,শিক্ষক ও পরিচালক গ্রেপ্তার টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি

শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনে শুরু হয় বড় দিনের প্রার্থনা। সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ মহা পবিত্র খ্রীষ্টযাগ অর্পন করেন। ধর্মপল্লীর আওতাধীন প্রায় ৩ হাজার খ্রিষ্টভক্তগন সে প্রার্থনায় অংশ নেয়।
খ্রিস্টান ধর্মলম্বীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ সময় উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বড়দিনের কেক কেটে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে এমপির সাথে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সিলেট ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, শ্রীমঙ্গল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জেমস্ শ্যামল গমেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শিক্ষক জহর তরফদার প্রমুখ।
বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন রায়, ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগান, গারো পল্লী ও খাসিয়া পুঞ্জিতে বসবাসরত খ্রিস্ট ধর্মাবলম্বীরাও বড়দিন পালন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories