রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

কুড়িগ্রামে ঢাকাগামী বাসে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৫ বার

কুড়িগ্রামে ঢাকাগামী বাস তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কুড়িগ্রাম ‘মজিদা আদর্শ ডিগ্রী কলেজ’ সংলগ্ন রাস্তায় তল্লাশি করে নাগেশ্বরী উপজেলার হুর কাটারী গ্রামের মাদক কারবারি মোঃ মুকুল (২০) ও শুকাতি বোর্ডঘর গ্রামের মোহাম্মদ নূরনবী সরকারকে যাত্রী সেজে ব্যাগে থাকা ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞেসায় তারা জানায়, দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন জায়গায় কৌশলে মাদক পরিবহন করে আসছিল।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories