শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

টঙ্গীতে নৌকা প্রতিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাসেলের জনসংযোগ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে গনসংযোগ করছেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকার মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
শুক্রবার টঙ্গী বাজার বড় মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে বাজারের বিভিন্ন মার্কেটে গনসংযোগ করেন তিনি। গনসংযোগ এলাকার মুসুল্লি, গন্যমান্য ব্যক্তি ও নৌকার সমর্থক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান শারিরিক অসুস্থ থাকায় বাসায় গিয়ে তার শারীরিক খোজ খবর নেন,এবং বড় মসজিদের উপস্থিত সকল মুসল্লীদের কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রর্থনা করেন সেই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর-২ আসনের বিভিন্ন দিক তুলে তার সাথে পরামর্শ করেন। গনসংযোগ কালে নৌকা প্রতিকের শ্লোগানে মুখরিত হয় উঠে টঙ্গী বাজার এলাকা।
এসময় জাহিদ আহসান রাসেল এমপি বিভিন্ন দোকানে গিয়ে দোকানদার, পথচারী ও সধারন জনসাধারণের কাছে নৌকা প্রতিকে ভোট প্রর্থনা করেন এবং বিজয়ী হয়ে এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। গন সংযোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির সাথে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আমান উদ্দিন সরকার, টঙ্গী বাজার চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মুকুল সরকার, মোঃ কবির হোসেন যুবলীগ নেতা ইসমাইল হোসেন, আমিনুল ইসলাম স্বপন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আমাদের সাথেই থাকুন

One response to “টঙ্গীতে নৌকা প্রতিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাসেলের জনসংযোগ”

  1. সৃজন says:

    খৃব সৃন্দর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories