মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাগুরায় বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২২ বার

মাগুরায় বিজয় দিবস উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাগুরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারবর্গকে এ সংবর্ধনা দেওয়া হয়।
জেলার অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার),এঁর সভাপতিত্বে জেলা পুলিশের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান,,মোঃ মশিউদ্দৌলা রেজা,পিপিএম (বার),পুলিশ সুপার,মাগুরা।পুলিশ সুপার ও জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের বিভিন্ন স্মৃতিচারণ মূলক বক্তব্য ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলোর সমাধান দেওয়ার আশ্বাস প্রদান করেন। মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মাগুরা জেলার সকল বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মাগুরা।এ সময় উপস্থিত ছিলেন মোঃ কলিমুল্লাহ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ তোফাজ্জল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),দেবাশীষ কর্মকার,অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল),মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল),মাগুরাসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও মুক্তিযোদ্ধাগণ ও তাদের স্বজনের উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories