ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও পোস্ট অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- উপজেলার ছাতুগাঁও গ্রামের মৃত আমানউল্লার পুত্র মিজানুর রহমান মিজান (২৩), বটগাছিয়া কান্দা গ্রামের আব্দুল হকের পুত্র চঞ্চল মিয়া ওরফে হৃদয় (২৪), খন্ডল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আবু কাওছার (২০) ও মাঝিয়াইল গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র মাসুদ মিয়া। সেই সাথে চুরি যাওয়া ৫টি ল্যাপটপ, একটি চার্জার, একটি স্ক্যাানার মেশিন ও একটি আইপিএস উদ্ধার করা হয়।
এ ঘটনায় বুধবার (২০ ডিসেম্বর) সকালে হালুয়াঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার সাগর সরকার স্থানীয় সাংবাদিকদের নিয়ে হালুয়াঘাট থানায় প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
তিনি প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেন, গত ১৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারেন উপজেলার নাগলা বাজারে ঢাকা থেকে আসা একদল চোর চুরি সংঘটিত করতে পারেন এর প্রেক্ষিতে নাগলা বাজারে চেকপোষ্ট পরিচালনা করে মিজান ও চঞ্চল নামের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। পরে তাদের কথামত আরো তিনজন চোরকে আটক করার জন্য ও চুরি যাওয়া মালামাল উদ্বারের জন্য গাজীপুরের সালনা,টঙ্গী ও ঢাকার উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ ও কাওছারকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত থেকে চুরি যাওয়া মালামাল উদ্বার করা হয়।
উল্লেখ যে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে হালুয়াঘাট থানার ছাতুগাঁও পোষ্ট অফিস থেকে উল্লেখিত চোরেরদল চুরি করে সরকারি মালামাল নিয়ে যায়। এ ঘটনায় পোষ্ট মাস্টার নৈয়ারিকুড়া গ্রামের মৃত হাজী ইসমাঈল হোসেন এর পুত্র লিয়াকত আলী বাদী হয়ে ৬ ডিসেম্বর হালুয়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুল হক,মামলার তদন্ত কর্মকর্তা ও হালুয়াঘাট থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আবুল হাশেমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
Leave a Reply