শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার

নেত্রকোনার দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে চার মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।
অভিযান সূত্রে জানা গেছে, বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে মেসার্স দুলাল চন্দ্র পাল, মেসার্স মতিন্দ্র চন্দ্র পাল, হাফিজ ভান্ডার ও গোপাল চন্দ্র পাল নামীয় চার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, আজ দুপুরে দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন্ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় চার পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories