শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

ট্রেনের বগি লাইনচ্যুত, পাবনা-ঈশ্বরদী রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার

পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে ওই রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলস্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর যাত্রীরা বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হয়েছে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যে কারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। এই একটিমাত্র ট্রেন চলাচল করে। ট্রেনটি যদি ঈশ্বরদী বাইপাস স্টেশন বা তার আশপাশে লাইনচ্যুত হতো ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যেত। এখন আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেল যোগাযোগ বন্ধ আছে।
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।
বীরবল মন্ডল আরও জানান, এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুন অর রশিদকে আহবায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories