মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

শীত কবে জেঁকে বসবে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪ বার

উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় আগামী এক-দুই দিনের মধ্যে জেঁকে বসতে পারে শীত। ঢাকায় পুরোদমে শীতের অনুভূতি পেতে অপেক্ষা করতে হতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। এমন আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা বলছেন, আকাশ ক্রমে মেঘমুক্ত হচ্ছে। এতে এখন থেকে সামনের দিনগুলোতে তাপমাত্রা কমবে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে যে জলীয় বাষ্প ও মেঘ সৃষ্টি হয়েছিল, তা পুরোপুরি কেটে গেছে। এখন ঠাণ্ডা আর কুয়াশা বাড়বে। রাজধানীতে এখনো সেই অর্থে পুরোদমে শীত শুরু না হলেও রাতের বেলা উত্তরের বাতাস শীতের অনুভূতি আগের চেয়ে কিছুটা জোরালো হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঢাকায় এমনিতেও শীত কিছুটা দেরিতে আসে। এবার এখানে পুরোদমে শীত শুরু হতে ডিসেম্বরের মাঝামাঝি সময় লেগে যেতে পারে। তবে উত্তরাঞ্চলসহ দেশের অন্যান্য অঞ্চলে দু-এক দিনের মধ্যেই শীত জেঁকে বসতে পারে। আগামী দু-এক দিনের মধ্যেই দেশের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে আসবে। সামনের দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমে কমবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে শুক্রবার রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ১৬.২ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories