সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

অসময়ের বৃষ্টিতে মাথায় হাত কৃষকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩১ বার

রাজধানীসহ প্রায় সারাদেশেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। বুধবার রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় শুরু হওয়া এই বৃষ্টি এখনো অব্যাহত আছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। অসময়ে এই বৃষ্টিতে কৃষকের বিশেষ করে আলু চাষিদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোররাত থেকেই রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পরিমাণ কোথাও কম এবং কোথাও বেশি ছিল। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল।
আলু চাষের মোক্ষম সময় এখন। রাজধানীর আশাপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, আলুর বিজতলায় বৃষ্টি জমে থাকার কারণে অনেকের বীজতলা নষ্ট হয়ে গেছে। মুন্সিগঞ্জের এক আলুচাষী জানান, এক সপ্তাহ আগে আলুর বীজ বপন করেছিলেন তিনি। বৃষ্টির কারণে বীজ নষ্ট হয়ে গেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানিয়েছেন, উত্তর অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয় এবং বর্তমানে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
গত ২৪ ঘন্টায় যশোরে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় বৃষ্টিপাত ছিল ১০ মিলিমিটার। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories