রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বাঁশখালীতে আগুনে ১২ অটোরিকশা ও ৫ দোকান পুড়ে ছাই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপি রজালিয়াখালী নতুন বাজার এলাকার একটি গ্যারেজ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দু’টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে তার আগেই আগুনে গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম এবং পাশ্ববর্তী আরও ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক হলেন, মো. সিকান্দার, মো. হাশেম সওদাগর, মো. হেলাল, মো. শফি আলম, মো. মোস্তফা আলী, আবুল কাশেম, মো. ইসমাইল, জিয়াউর রহমান, মো. ছাবের, রবিউল আলম, আব্দুল হাকিম, শাহ আলম, মনির আহমদ, মো. তরিকুল ইসলাম, মো. ফখর উদ্দিন, মো. নুরুল গণি ও মো. হেলাল।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তারা জানায়, মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে কোন কিছুই রক্ষা করার সুযোগ হয়নি তাদের। এ ঘটনায় অন্তত ৬৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার আগে ১২টি অটোরিকশা-টমটম এবং ৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories