শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

হালুয়াঘাট উপজেলা পরিষদ প্রথম বারের মত নারী চেয়ারম্যান পেল

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার

হালুয়াঘাট উপজেলা পরিষদে প্রথম বারের মত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করলে মহিলা ভাইস চেয়ারম্যান ও পেলেন চেয়ারম্যান -১ ঝর্ণা ঘোষ।
গত ৩০ নভেম্বর /২৩ পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। নিয়ম অনুযায়ী কোন নির্বাচিত চেয়ারম্যান সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে হলে মনোনয়ন দাখিল করার পূর্বে তাকে শিয় পদ থেকে পদত্যাগ করতে হয়,তারই আলোকে মাহমুদুল হক সায়েম গত ২৯ নভেম্বর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদত্যাগ করেন। স্থানীয় সরকার মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে পদত্যাগ পত্র গ্রহন করে, নিয়ম অনুযায়ী পেনেল চেয়ারম্যান -১ চেয়ারম্যান হিসাবে ঝর্ণা ঘোষকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়।সেই হিসাবে ৩ ডিসেম্বর /২৩ রোজ রবিবার সকাল ১২ ঘটিকার সময় উপজেলা আওয়ামীলীগ এর নেতাদের উপস্থিতিতে দায়িত্ব ভার গ্রহন করেন। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রশিদ,সহ সভাপতি আবুল হোসেন আজাদ, হালুয়াঘাট সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, সহ সভাপতি বজলুর রহমান, ১১ নং আমতৈল ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি আক্কাছ আলী,কৃষি বিষয়ক সম্পাদক চয়ন সরকার,যুবলীগের আহবায়ক নাজিমুদ্দিন আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সমীর সরকার, পুজা উদযাপন কমিটির সম্পাদক অশোক সরকার অপু, শ্মশান কমিটির সভাপতি সুশিল ভাট,বঙ্গবন্ধু সাংস্কৃতিক সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,মহিলা কাউন্সিলর রেবেকা সুলতানা,৬ নং বিলড়োরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
দায়িত্ব গ্রহন করে মিসেস ঝর্ণা ঘোষ বলেন,নারী ক্ষমতায়নে প্রধানমন্ত্রীর ভুমিকার জন্য ধন্যবাদ জানান, সেই সাথে আগামি দিন পথ চলায় নেতা কর্মী ও সকলের সহযোগীতা কামনা করেন।প্রতিজ্ঞা করে বলে তার দায়ীত্ব কালিন সময়ে এমন কিছু কাজ করে যেতে চান যা দেখে নিজে গর্বিত হব,এবং যে আদ্দর্শকে বুকে ধারন করে চলি যাদের নিয়ে চলি তারাও গর্বিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories