শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

গাজীপুরের কালীগঞ্জে কৃষি প্রনোদনা নিতে এসে আনসারের হামলার শিকার কৃষক

কালীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার

গাজীপুরের কালীগঞ্জে উফসী ধানের বীজ ও সার নিতে এসে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত আনসারদের হামলার শিকার হয়েছে কৃষকরা, ২৭ নভেম্বর সোমবার উপজেলা চত্তরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কালীগঞ্জ পৌরসভা, জাঙ্গালীয়া ও জামালপুর ইউনিয়নের ৭শত কৃষকের মাঝে কৃষি প্রনোদনা হিসেবে উফসী ধানের বীজ ও সার বিতরণ করা হয়। এসময় কৃষকরা ভাড়াকৃত অটোরিক্সাসহ প্রনোদনা নিতে উপজেলা চত্তরে প্রবেশ করেন। আকস্মিক উপজেলা পরিষদ কার্যালয়ে কর্তব্যরত আনসার সদস্যরা কৃষক ও তাদের ভাড়াকৃত অটোরিক্সাগুলোর উপর এলোপাথারি লাঠিচার্জ করলে একটি অটোরিক্সার সামনের গ্লাস ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন সংবাদ এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে কৃষক রাসেল জানান, আমিসহ ৮জন কৃষক একটি অটোরিক্সা নিয়ে প্রনোদনা আনতে উপজেলা কার্যালয়ের ভিতরে প্রবেশ করি। ভিতরে তখন আরো ১০/১২টি অটোরিক্সা ছিল। তখন আনসাররা অটোরিক্সা সরিয়ে নিতে বলে সময় না দিয়েই আমাদের উপর লাটি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে আমার অটোরিক্সার সামনের গ্লাস ভেঙ্গে যায়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে ভালো করে শুনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories