শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী

কুড়িগ্রামের ৪টি কলেজে কোনও শিক্ষার্থী পাস করেনি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬২ বার

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া কুড়িগ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করেনি। এমন ফলাফলে হতাশ অভিভাবকরা।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকায় এ তথ্য পাওয়া যায়।
কলেজগুলো হলো- ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ মহিলা কলেজ, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজ।
মইদাম কলেজের পরীক্ষার্থী খোদেজা খাতুনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, কলেজে তাদের মেয়ে একমাত্র শিক্ষার্থী হলেও ওই কলেজে ১২ শিক্ষকের কেউই ঠিকমত কলেজে আসতেন না। ফলে কলেজে পাঠদান ব্যহত হয়। কলেজটি সদ্য এমপিওভুক্ত হওয়ার কারণে শিক্ষকরা এখন আসা-যাওয়া করছেন।
সদ্য ঘোষিত এমপিওভুক্তিতে অন্তুর্ভুক্ত হওয়া মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বাবলু জানান, শিক্ষার্থী খোদেজা খাতুন শুরুতে কলেজে নিয়মিত ছিলেন। পরে হওয়ার কারণে অনিয়মিত হয়ে পড়েন। যার ফলে পড়াশোনা ভালো করতে পারেনি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শতভাগ ফেল করা কলেজগুলোর ফলাফল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories