বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

তনুর ডাক্তার হওয়ার স্বপ্ন অনিশ্চিত

নাটোর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১২৯ বার

অভাব দমিয়ে রাখতে পারেনি কৃতি শিক্ষার্থী তনুশ্রী রায় তনুকে। এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। বরাবরই তার রেজাল্ট ভালো। পিএসসি, জেএসসিসহ এসএসসি পরীক্ষাতেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পায় তনু। এখন দরিদ্রতার কারণে ডাক্তারি পড়ার স্বপ্ন তার অনিশ্চিত হয়ে পড়েছে।
জানা যায়, তনুর বাবা তপন রায় ঢাকায় শ্যামলী পরিবহনের টিকিট মাস্টার ছিলেন। আট বছর আগে হঠাৎ তার মৃত্যু হয়। অল্প বয়সে বিধবা হন তনুর মা। ছেলে দীপ্তকে নিয়ে তনুর মা দুলালী রায় দর্জির কাজ করে কোনোমতে জীবনযাপন করেন। তনুর বাবার বাড়ি পাবনার শালগাড়িয়া। অভাবের কারণে নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় খলিফাপাড়া মহল্লার প্রতিবন্ধী নানা কাঠমিস্ত্রি কানাই লাল সূত্রধরের বাড়িতে থেকে পড়াশোনা করে সে। তনুর নানা থাকা খাওয়ার জোগান দিলেও আর্থিক সহযোগিতা দিতে পারেনি। টিউশনি করে নিজের খরচ জোগাতো সে। তার মামা বিপুল সূত্রধর কিছু আনুষাঙ্গিক খরচ বহন করতেন। এবার তনু পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। বাংলা বিষয়ে ২ নম্বর কম পাওয়ায় ভাগ্যে গোল্ডেন জিপিএ-৫ জোটেনি বলে আফসোস করে তনু।
তনু জানায়, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। কিন্তু সামর্থ না থাকায় মেডিক্যাল কলেজে পড়ার স্বপ্ন তার পূরণ হচ্ছে না। বাধ্য হয়ে স্থানীয় কলেজে অনার্স কোর্সে ভর্তি হতে হবে তাকে। তার মা দুলালী রায় জানান, পৃষ্ঠপোষকতা পেলে হয়তো তনুর ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন হতো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories