আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন। রবিবার বিকাল ৪টায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা প্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এতে সাতক্ষীরা জেলার চারটি আসনের মধ্যে তিনটিতেই নতুন মুখের দেখা মিলেছে।
রোববার (২৬ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত তালিকা অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
সাতক্ষীরা-৩ (দেবহাটা-আশাশুনি ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলীর সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
এছাড়া সাতক্ষীরা-৪ (শ্যামননগর ও কালিগঞ্জের আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
Leave a Reply