শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ফুলপুরে শাহ কুতুব চৌধুরী ও মেয়র শাহজাহানের মৃত্যুবার্ষিকী পালন করেছে গ্রামাউস

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৭০ বার

ফুলপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রামাউসের উপদেষ্টা মরহুম শাহ্ কুতুব চৌধুরী এবং আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সাবেক সভাপতি গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) ও গ্রামাউস মডেল একাডেমির সাবেক সভাপতি ফুলপুর পৌরসভার সাবেক মেয়র মরহুম শাহজাহান এর মৃত্যুবার্ষিকী পালন করেছে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)। এ উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রামাউস আঞ্চলিক কার্যালয় চত্বরে দোয়া, মিলাদ মাহফিল, শীতবস্ত্র বিতরণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস)এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ফুলপুর পৌরসভার মেয়র মি শশধর সেন, আওয়ামী লীগ নেতা মোঃ খলিলুর রহমান, শাহ কুতুব চৌধুরীর সহধর্মিণী নাহিদ নিগার সুলতানা, মরহুম শাহ কুতুব চৌধুরীর একমাত্র সন্তান শাহ ইফতেখারুল আলম দীপ্ত চৌধুরী, মেয়র শাহজাহানের ছোটভাই হাবিবুর রহমান হবি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান টিটু, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন, গ্রামাউসের পরিচালক ফজলুর রহমান, আবুল কালাম আজাদ, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী খোকন, হাসপাতাল মসজিদের সাবেক ইমাম মাওলানা আবুল কাসেম, দারুল ইহসান কাসিমিয়া এক্সিলেন্ট মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories