বগুড়ার গাবতলী নশিপুর ফুটবল এসোসিয়েশন ক্লাবের উদ্যোগে স্থানীয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু’র কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। স্থানীয় বিএনপি নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, উপজেলা বিএনপির ক্ষুদ্র-ঋাণ ও সমবায় বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এসময় উপস্থিত ছিলেন বিজয় এর পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম রঞ্জু, আব্দুল রতিফ, নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম পোটল, যুগ্ম আহবাযক ইউনুছ আলী গেদা, দুলাল মিয়া, আব্দুল মমিন, আবু জাফর, ছাত্রদল নেতা মাসুদ রানা, মিনহাজ প্রমূখ। সভা পরিচালনায় ছিলেন শিক্ষক শফিকুল ইসলাম ও যুবদল নেতা রাগিব হাসান। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply