রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

গাজীপুরের টঙ্গী প‌শ্চিম থানায় পুলিশের এস আই’র ঝুলন্ত লাশ উদ্ধার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৬১ বার

গাজীপুরের টঙ্গীতে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ । মঙ্গলবার রাত সা‌ড়ে ৯টায় টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব্যারাক থেকে তার ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত পুলিশের এস আই এর নাম মিল্টন কুণ্ড । তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন এর পূবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন নিহত ওই পুলিশ সদস্য। যোগদানের পর থেকেই অন্যমনস্ক হয়ে সব সময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন । নিয়মিত তেমন কোন কাজকর্মই করতেন না এই পুলিশ সদস্য। পূবাইল থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, নিহত মিলটন কুন্ড যখন পূবাইল থানা কর্মরত ছিল তখন সে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতো। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। নিহত মিন্টন কুন্ড গত ৩ সেপ্টেম্বর পূবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করে । টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এবিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories