শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

কক্সবাজারের কুতুবদিয়ায় ব্রি-৭৫ ধান চাষে সাফল্যের স্বপ্ন দেখছে কৃষি উদ্যোক্তা আরিফ

কক্সবাজার প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১২ বার

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রথমবারের মতো আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান চাষ করে সফল্যের স্বপ্ন দেখছেন উপজেলার লেমশীখালী ইউনিয়ের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি, কৃষি উদ্যোক্তা আরিফুল ইসলাম (আরিফ সিকদার)।
তিনি উপজেলার বড়ঘোপ স্টিমারঘাট ব্লক ও লেমশীখালী দরবার ঘাট ব্লকে ২৫ বিঘা জমিতে ব্রি-৭৫ ধান চাষ করেন। প্রথমবারের মত ঝুঁকি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শে ব্রি-৭৫ ধান চাষ শুরু করেন। প্রতি একরে ১০৬ মন ধান পাওয়ার প্রত্যাশার কথা জানান এই উদ্যোক্তা।
এই ব্রি ধান ৭৫ আমন মৌসুমে চাষ করা হয়। এই ধান রোপন করা হয় আমন মৌসুমে।ধানের দানার রং সোনালী এবং মাঝারী চিকন। চালে সামান্য সুগন্ধি এবং রান্না করার সময় সুগন্ধিটা অনেক বেশি পাওয়া যাওয়ায় ব্যাপক চাহিদা রয়েছে এই চালের। আধুনিক উফশী ধানের সকল বৈশিষ্ট্য রয়েছে ব্রি ধান ৭৫ জাতে।
উপজেলা কৃষকলীগের আহবায়ক কাইছার সিকদার বলেন,বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার, সরকারি সকল প্রণোদনা আরিফুল ইসলামের মত প্রকৃত কৃষকদের মাঝে দেওয়ার আহবান জানান তিনি।
আমন মৌসুমের ধান ব্রি ৭৫। এই আউশ মৌসুমে এই কৃষকের চমৎকার ভাবে ধান উৎপন্ন হয়েছে। আগামীতে অন্য কৃষকের এই ধান রোপনে উদ্ভুদ্ধ করার পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন কুতুবদিয়া উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক।
সরকারি সহযোগিতা পেলে আউশ মৌসুমে ব্রি-৭৫ ধান অন্য কৃষকরা চাষ করবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories