শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

লাগামহীন লোডশেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে দেবীদ্বারের

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১১ বার

কুমিল্লার দেবীদ্বারে বেপরোয়া হয়ে উঠেছে পল্লীবিদ্যুৎ। লাগামহীন লোডশেডিং ও বাড়তি বিলের বোঝায় অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন। দেবীদ্বারের স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, জেলার আশেপাশের উপজেলা গুলোতে যখন নামমাত্র লোডশেডিং হচ্ছে সেখানে দেবীদ্বার ২৪ ঘন্টার মধ্যে ১৮-২০ ঘন্টা থাকতে হচ্ছে বিদ্যুৎ বিহীন। সেইসাথে লোডশেডিংয়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিল।
জুন মাসের তুলনায় জুলাই মাসের বিল বেড়ে দাড়িয়েছে কয়েক গুণ। এ নিয়ে গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। অতিরিক্ত বিলের বোঝা থেকে রক্ষা পেতে গ্রাহকরা কুমিল্লা-১ দেবীদ্বার পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি। বিদ্যুৎ সংযোগ টিকিয়ে রাখতে বাধ্য হয়েই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়েছে বলে জানিয়েন ভুক্তভোগী গ্রাহকেরা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাবসা বানিজ্যে ভাটা পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা।
দিন নেই রাত নেই প্রচন্ড গরমে বিদ্যুৎ বিহীন থেকে পরিবারের অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। এখন বিদ্যুৎ যায় না মাঝে মধ্যে আসে। বর্তমান ডিজিএম আসার পর থেকেই অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ’র এমন বাড়তি ভুতুরে বিল দেখা গেছে, যা আগে কখনো এমনটা দেখিনি। বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা লুটপাটে পকেট ভারি করতেই গ্রাহকদের ভুতুড়ে বিল প্রদানের মাধ্যমে হয়রানি ও জনগণের পকেট কাটার ব্যবস্থা করেছে। কিছু সংখ্যক মানুষ বলছেন বিজিএম যত কম বিদ্যুৎ লোডশেডিং দিতে পারবে তার প্রমোশন অতি শীঘ্রই হয়ে যায় এই কারণে তারা বিদ্যুতের লোডশেডিং দিতেই থাকে।
পল্লী বিদ্যুৎ গ্রাহক, উপজেলার সাইলচর গ্রামের মোঃ আলমগীর সরকার বলেন, গত দু’মাস ধরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকার পরও বিদ্যুৎ ব্যবহার বেশি দেখিয়ে আমাদের কাছ থেকে জুন মাসের তুলনায় জুলাই মাসে কয়েক গুন বেশি টাকা হাতিয়ে নিচ্ছে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। জুন মাসে বিল ৮শ টাকা, জুলাই মাসে ১ হাজার ৯শত ৯৩টাকা কিভাবে এতো বাড়তি বিল আসে জানতে চেয়ে ডিজিএম সাহেবের কাছে গেলে তিনি বলেন, আপনি বেশি বিদ্যুৎ ব্যাবহার করেছেন, বিল তো পরিশোধ করতেই হবে৷ তাই বাধ্য হয়েই বিল পরিশোধ করতে হয়েছে। এ অফিসের আওতায় চলতি বছরের জুলাই মাসে প্রায় ৫০ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল কয়েকগুন বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ-১ দেবীদ্বার জোনাল অফিসের (ডিজিএম) রেজাউল করিম বলেন, বিদ্যুৎ বেশি ব্যাবহার করলে বিলতো বেশি আসবেই। ইউনিটের মূল্য হিসেবেই বিদ্যুৎ বিল করা হয়। বর্তমানে আমাদের বিদ্যুৎ চাহিদা ২২ মেগাওয়াট আমরা কখনো ১০,১২,১৫ মেগাওয়াট পাচ্ছি। যখন যেমন বিদ্যুৎ পাচ্ছি তখন তেমন সাপ্লাই দিচ্ছি। চাহিদার তুলনায় বিদ্যুৎ সাপ্লাই কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories