শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গাজীপুর জেলা প্রশাসকের পিতার ইন্তেকাল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০১ বার

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ ইন্তেকাল করেছেন। তিনি শনিবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি —— রাজেউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর (এনডিসি) ইশতিয়াক মাজনুন ইশতি।
তিনি জানান, জেলা প্রশাসকের পিতা অসুস্থতা জনিত কারণে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তিনি প্রায় ছয়দিন যাবত আইসিইউতে ছিলেন। আজ শনিবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা ইতিমধ্যে সিলেট হাসপাতালে পৌঁছেছেন। মরহুমের জানাজার নামাজ শেষে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলামের পিতার মৃত্যুতে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, গাজীপুর জেলা প্রশাসন, গাজীপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories