রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তরুণ-তরুণী নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন।
সোমবার (২১ আগস্ট) দিবাগত রাতে ফ্লাইওভারের ওয়ানা-জিইসি অংশে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. ইমরান এবং নাহিদা সুলতানা। ইমরান পূর্ব মাদারবাড়ি দারোগাহাট রোডের ইউনুস মোল্লার ছেলে। আর নাহিদা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে। ইমরান সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নাহিদা একই কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মো. তাহসিন।
জানা গেছে, নিহত নাহিদা সুলতানা ছাত্রলীগ নেতা ইমরানের বান্ধবী। তারা বাইকার গ্রুপ। বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। সোমবার রাত সাড়ে ১০টার সময় খুলশী থানার ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারে মোটরসাইকেল ও ট্রাকের ধাক্কায় তারা গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আশেক বলেন, জিইসি মোড় ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত দুই তরুণ-তরুণীকে মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories