শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গাজীপুর মহানগরে ওয়ার্ড এবং থানা ভিত্তিক ১০১ গরু দিয়ে ১৫ আগস্ট পালন এ্যাড. জাহাঙ্গীর আলমের

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯৪ বার

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনে সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডসহ পুরো গাজীপুরের ৫টি সংসদীয় আসনে থানা ভিত্তিক ১০১টি গরু জবাই করে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এ্যাড, জাহাঙ্গীর আলম ও তার মা মেয়র জায়েদা খাতুন।
১৫ আগস্ট থেকে আগস্টের শেষ দিন পর্যন্ত চলবে এমন দোয়ার আয়োজন। গাজীপুর জেলাজুড়ে এমন ঐতিহাসিক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজনে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
বিশেষ করে গত শনিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর আলমের দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারে সম্মতি জ্ঞাপনের পর থেকেই উজ্জীবিত স্থানীয় আওয়ামী এবং দলীয় নেতাকর্মীরা।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় তার এমন আয়োজন। এর আগেও কয়েক বছর ধরে এ্যাড. জাহাঙ্গীর আলম গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে একাধিক গরু জবাই করে তবারক বানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন।
এ্যাড. জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ১টি করে ৫৭টি গরু, চালসহ আনুষঙ্গিক বাজার করতে নগদ টাকা হস্তান্তর করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশন ছাড়াও গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনেও গরু ও আনুষঙ্গিক জিনিস কিনতে নগদ টাকা দেওয়া হয়েছে।
গাজীপুর সিটির নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সর্বস্তরের মানুষকে গাজীপুর সিটি ও জেলার ৫টি সংসদীয় আসনে ১৫ আগস্ট থেকে শুরু হওয়া মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories