শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

নোয়াখালী সেনবাগে ধর্ষণের অভিযোগে জসিম উদ্দিন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২১৯ বার

নোয়াখালীর সেনবাগে এক মেয়েকে (২৩) ধর্ষণের অভিযোগে মো.জসিম উদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতারকৃত উপজেলার মাহাতাবপুর গ্রামের গ্রামের স্থায়ী বাসিন্দা।
রোববার (১৩ আগস্ট) বিকেলের দিকে জেলার সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে, গত ১০ আগস্ট ভুক্তভোগী তরুণী এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিমের মা তার বাবাকে দেখতে তার বাপের বাড়ি যায়। তখন ওই তরুণী বাড়িতে একা ছিল। এ সুযোগে ঐ দিন রাত সাড়ে ১২টার দিকে ভিকটিমকে ঘুমের ওষুধ খাইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে জসিম। ওই সময় লোক লজার ভয়ে ভিকটিম ও তার পরিবার বিষয়টি কাউকে জানায়নি। ফলে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। পরে বাড়ির পাশের দোকান থেকে প্রেগনেন্সি টেস্ট কিট এনে পরীক্ষা করলে পজেটিভ রেজাল্ট পায়। পারিবারিকভাবে ঘটনাটি জানাজানি হলে ব্রেইনের ওষুধ বলে কিছু ট্যাবলেট ভিকটিমকে খাইয়ে গর্ভের সন্তান নষ্ট করে।
র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories