শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

গাজীপুরে পয়:বর্জ্য সেবা ও পয়: বর্জ শোধনাগার উদ্বোধন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১১১ বার

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে পরীক্ষামূলক ভাবে পয়:বর্জ্য সেবা ও পয়:বর্জ শোধনাগার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত আসাদুর রহমান কিরণ এর উদ্বোধন করেন।
সিটি কর্পোরেশনের ক্ষেত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ও সদর অঞ্চলে ৭০ লক্ষ টাকা ব্যয়ে দুইটি শোধনাগার স্থাপন করা হয়ে। একটি বেসরকারী সংস্থার মাধ্যমে এই দুই অঞ্চলের বাসা, বাড়ির ও বিভিন্ন কল কারখানার পয়: বর্জ্য নির্দিষ্ট গাড়িতে করে সংগ্রহ করা হবে। পরে তা শোধনাগারে এনে পরিশোধন করা হবে। ফলে নগরীতে মানুষের পয়:বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ কমে আসবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বলেন, আমরা পরীক্ষামূলকভাবে পয়:বর্জ্য সেবা ও পয়:বর্জ শোধনাগার চালু করেছি। এর সাফল্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে মহানগরীর অন্যান্য অঞ্চলেও এটি চালু করা হবে। নামমাত্র ফি দিয়ে সেবাটি মহানগরীর টঙ্গী ও সদর এলাকার যে কোন নাগরিক এ সেবা গ্রহণ করতে পারবেন। এ প্রকল্পটি সফল হলে মহানগরীর পরিবেশ দূষণ অনেকাংশে কম হবে।
নগর ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুজিবুর রহমান কাজল, প্রধান রাজস্ব কর্মকর্তা এ বি এম এহসানুল মামুন, প্রধান সম্পত্তি কর্মকর্তা নমিতা দে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories