রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

হালুয়াঘাটের ভজন কুটির মন্দিরে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয় ক্ষতি।

সমীর সরকার,হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১১৫ বার

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামের রাধাগোবিন্দ ভজন কুটির মন্দিরে রাত ১০.৩০ ঘটিকার সময় আকষ্মিক ভাবে অগ্নিকান্ডে পুড়ে মন্দিরের বিগ্রহ সহ ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
মন্দির কমিটির সাধারন সম্পাদক আনন্দ ঘোষ বলেন, সন্ধ্যা পুজা ও আরতি করে পুজারি মন্দির বন্ধ করে চলে যান।কিছুক্ষণ পর আনুমানিক রাত ১০.৩০ মিনিটের দিকে ফয়সাল নামের একজনের ডাকে লোকজন এসে দেখতে পায় মন্দিরে ভিতরে আগুনের লেলিহান শিখা, অনেক ডাকা ডাকির পর লোকজন এসে নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


খবর পেয়ে হালুয়াঘাট পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, পুজা উদযাপন কমিটির সভাপতি জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু,সাংগঠনিক সম্পাদক সমীর সরকার লিটন, কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমন, কাউন্সিলর সোহেল কবির,পৌর সভার বাজার পরিদর্শক কর্মকর্তা রফিকুল ইসলাম সরজমিনে পরিদর্শন করেন । এর পরই আসেন থানার অফিসার্স ইনর্চাজ ওসি সুমন রায়, ও ফায়ার সার্ভিসের কর্মীরা।ধারনা করা হচ্ছে,মন্দিরের ভিতরে রাখা ফ্রিজ থেকে শর্টসার্কিটে আগুন লেগেছে। মন্দিরে ভিতরে রাখা সমস্ত জিনিষ পত্র পুড়ে শেষ হয়ে গেছে। যার ক্ষয় ক্ষতির পরিমান আনুমানিক ৪ লক্ষ টাকা। এ খবর পেয়ে এলাকার স্থানীয় সাংসদ জুয়েল আরেং পৌর মেয়র খায়রুল আলম ভূঞাকে সাথে নিয়ে সকালেই মন্দির পরিদর্শন করেন ।

এ সময় তার সাথে আরও ছিলেন জেলা পরিষদ সদস্য কাঞ্চন সরকার, আওয়ামীলীগের সহ সভাপতি বজলুর রহমান, অধ্যাপক জয়দেব দত্ত সাধারন সম্পাদক অশোক সরকার অপু কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমনসহ স্থানীয় ভক্তবৃন্দ। স্থানীয় সাংসদ ও পৌর মেয়র এর কাছে ভক্তদের পক্ষ থেকে মন্দির পূর্ন সংস্কারের জন্য সহযোগীতা কামনা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories