শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

টঙ্গীতে পুলিশের তল্লাশি, দুর্ভোগ যাত্রী সাধারণের

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৭৭ বার

টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগস্থলে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ চরম ভোগান্তিতে পড়েন। বেলা সাড়ে ১০টা থেকে ঢাকামুখী প্রবেশমুখ টঙ্গী ব্রিজ-আব্দুল্লাহপুর সংযোগস্থলে চেক পোস্টের মাধ্যমে যাত্রীবাহী যানবাহনে তল্লাশি করা হয়। প্রাইভেটকার, মোটরসাইকেল, বিআরটিসিবিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও মোবাইল ফোন চেক করা হয়।
টঙ্গী-আব্দুল্লাহপুর খন্দকার ফিলিং স্টেশন এলাকায় সামনে তল্লাশিকালে এক অজ্ঞাত লোক (২৭) দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে ধাওয়া দিলে তিনি তুরাগ নদে ঝাঁপ দিয়েছেন বলে জানা গেছে। তল্লাশিকালে কোনো আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, টঙ্গীবাজার মিতালী পেট্রল পাম্প এলাকায় গাজীপুর মহানগর যুবলীগ ও উত্তরার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির ডাক দেয়। এরই জেরে নাশকতা রোধে টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা পুলিশ টঙ্গীর কলেজগেট, মুন্নুগেট, কামারপাড়া রোড, স্টেশনরোড, টঙ্গী রেলব্রিজ, টঙ্গীবাজার. নিমতলী এলাকায় অবস্থান নেয়।
একপর্যায়ে টঙ্গী ও উত্তরা থানা পুলিশ মহাসড়কের টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগস্থলে চেকপোস্ট বসিয়ে সব ধরণের যানবাহন ও পথচারীদের তল্লাশি চালায়। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সন্দেহজনক অনেক যাত্রীকে বাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে নামিয়ে তল্লাশি করা হয়। দিনভর যানবাহনে তল্লাশির কারণে দূর দূরান্তের অনেক যাত্রী সাধারণ পড়েন চরম ভোগান্তিতে।
এছাড়াও টঙ্গীবাজার তুরাগ নদের গোদারা ঘাটের নৌকা চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
আব্দুল্লাহপুর এলাকায় তল্লাশির কারণে বলাকা বাসের হেলপার ও চালক তাদের বাস থেকে নামিয়ে দেন। পরে অনেকে পায়ে হেঁটে যেতে দেখা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কোনো প্রকার নাশকতা রোধে মহাসড়কে বিপুল পরিমাণ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন। টঙ্গী-আব্দুল্লাহপুর সংযোগস্থলে সন্দেহজনক গাড়ি তল্লাশি করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories